Single Blog

  • Home
  • ক্যান্সার সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহবান

ক্যান্সার সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহবান

খাদ্যাভ্যাস আর অনিয়মতান্ত্রিক জীবন যাপনের জন্যই দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।  বাংলাদেশে প্রতিবছর আড়াই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।  এর পেছনে খাদ্যে ভেজাল আর বায়ু দুষণকেও দুষলেন দেশ বিদেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞরা। 

শুক্রবার (১১ অক্টোবর, ২০১৯) সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে দুই দিনব্যাপী অনকোলজি ক্লাব আয়োজিত ‘বাংলাদেশ ক্যান্সার কংগ্রেসে’ একথা জানান ক্যান্সার বিশেষজ্ঞরা।  

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক।  দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত, যার অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে। 

দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য জানিয়ে ডা. হাই বলেন, ক্যান্সার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতি জেলায় ক্যান্সার ইউনিট গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করেন তিনি।  তরুণ চিকিৎসকদের ক্যান্সার চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানান বর্ষীয়ান এই ক্যান্সার বিশেষজ্ঞ।

দুই দিন ব্যাপী উক্ত আন্তর্জাতিক কনফারেন্স এ Foreign Faculties  হিসাবে MSB group of Hospitals.UK, TATA Memorial Centre, Mumbai, Massachusetts General Hospital, Boston, IRCCS IRST Istituto Scientifico, ITALY, National University of Singapore, Rajiv Gandhi Cancer Institute & Research Centre, India, Kidwai Memorial Institute Of Oncology, India, King Hussen Cancer Center, Jordan, National Institute for Quantam and Radiological Sciences and Technology, Japan, Whipps Cross University Hospital,London, UK, Westmead and Blacktown, Australia, Singapore General Hospital, Apollo Hospital, Parsik Hill Road ,Mumbai, University of Bolgna, Italy, Bukingham Shire Healthcare, UK, Blood & Marrow Transplantation, Narayan Health City Banglore, India এর ক্যান্সার চিকিৎসক ও গবেষকরা।

এ ছাড়াও বাংলাদেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিষ্ট), বৈজ্ঞানিক ও গবেষকবৃন্দ অংশ গ্রহণ করবেন।


Comments

Leave Comment


What people say about our doctor ?

Related Posts

image
16 Jul 2019

দেশে প্রতিবছর ক্যান্সারে মৃত্যু সাড়ে ৯১ হাজার!

Learn more
image
16 Jul 2019

ক্যান্সার ভয় নয়, জয় করুন

Learn more
image
11 Oct 2019

ক্যান্সার সচেতনতায় সবাইকে এগিয়ে আসার আহবান

Learn more
image
11 Sep 2019

প্রত্যেক বিভাগে ১০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র অনুমোদন

Learn more